April 16, 2026, 6:47 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা।

Reporter Name

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি সিলেট জেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিট কার্যনির্বাহী কমিটি, যুব কার্যকরী কমিটি, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউট, মুজিব-জাহান রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারি এবং যুব সদস্যদের পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।

​ইউনিটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট সেক্রেটারি  মাহবুবুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব সদস্য অলিউর রহমান নাঈম।

অনুষ্ঠানে ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী তার বক্তব্যে ইউনিটের প্রশাসনিক ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির ওপর জোর দেন। তিনি ইউনিটের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে কার্যালয়ের রুমগুলো যথাযথভাবে বণ্টন এবং বিশদভাবে দাপ্তরিক কাজ পরিচালনার জন্য বর্তমান ভবনটিকে আরও প্রসারিত ও আধুনিকায়ন করার লক্ষে চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

​সভাপতির বক্তব্যে ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ইউনিটের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, রেড ক্রিসেন্ট ইউনিটের জন্য অনুমোদিত কিছু অনুদান এখনো বণ্টন করা হয়নি। মানবিক কাজে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় করতে এই বকেয়া অনুদান দ্রুত হস্তান্তরের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে ইউনিট নির্বাহী কমিটির সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মোঃ ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ।

​এছাড়াও ইউনিটের বিভিন্ন বিভাগ ও অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নূরুল আলম, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তার এবং মুজিব জাহার রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তৌহিদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “সিলেট রেড ক্রিসেন্ট মানবিক সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইতিপূর্বে অনুমোদিত সকল অনুদান যা এখনো বণ্টন হয়নি, সেগুলো দ্রুত বণ্টনের মাধ্যমে কার্যক্রমকে গতিশীল করা হবে। ভবন সংস্কার ও রুম বণ্টনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”

​আসন্ন বর্ষা মৌসুমে সিলেটে বন্যার আশঙ্কার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টকে সর্বদা সতর্ক থাকতে হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের এখন থেকেই আগাম প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি।” তিনি ইউনিটের সকল মানবিক মিশনে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ যুবপ্রধান-০১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপ যুবপ্রধান-০২ মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রশিদ জনি,প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ গুণ ও বিভাগীয় উপ-প্রধান সামিহা আক্তার তাহসিন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সাদাত বিন হোসাইন ও বিভাগীয় উপ-প্রধান মোনায়েম রশিদ মুন্না, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আলী মুন্সী সুলতান ও বিভাগীয় উপ-প্রধান সাকির হোসেন সাকির, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান কুলসুমা আক্তার সাথী ও বিভাগীয় উপ-প্রধান রাহিম আহমেদ রুপম এবং তাহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় উপ-প্রধান সাজ্জাদ বিন আব্দুল হামিদ।এছাড়া আরোও উপস্থিত ছিলেন ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেড ক্রিসেন্টের সক্রিয় সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা