
জগন্নাথপুর প্রতিনিধি: শাকিল আহমেদ
জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম শুরু হয়েছে। শুমারি কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৮নং আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন এর সভাপতিত্বে শুমারী কার্যক্রম শুরু হয়।
এইসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা অরুন কুমার রায় জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক হাজী সোহেল আহমেদ খান (টুনু) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল হক কবিরী, আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, আহ্বায়ক সদস্য ফারুক কবিরী, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালেক খান, ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সৈয়দ এনামুল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সাজির মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, ৮নং আশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক মামুন মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ মিয়া।
এবং স্থানীয় মুরব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হক, রনক মিয়া, ছমির মিয়া, আনসার মিয়া-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শুমারি কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতাভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণ করা হবে।