September 21, 2026, 5:27 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

দিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।

ডেক্স নিউজঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং গ্রামের মানুষ ও শিক্ষার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার ( ১০ মার্চ) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামে চিতলিয়া গ্রামবাসীর আয়োজনে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মানহানি করছেন। শুধু তাই নয়, নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ এবং উদীয়মান ছাত্রদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।

আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-, সূর্যলাল দাস সাবেক ইউপি সদস্য, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস, সনজিত দাস প্রমূখ।

এছাড়াও ​মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা