
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য, ও মীরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার কে নিয়ে পরিকল্পিত ভাবে সংবাদ সম্মেলন করেন জামায়াত নেতা পিয়ার আলী, যা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং পরিকল্পিত ভাবে সাজানো গল্প, বলে তীব্র নিন্দা জানিয়েছেন মিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরাজ খান, সাধারণ সম্পাদক আদিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহ রুহিন, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সহ-সভাপতি সালমান আহমদ
জামায়াত নেতা পিয়ার আলীর সংবাদ সম্মেলনের মাধ্যমে যে মিথ্যা অভিযোগ ছড়িয়ে যাচ্ছেন এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মিরপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রশাসনের কাছে জোড় দাবি জানিয়ে তারা বলেন। অবিলম্বে জামায়াত নেতা পিয়ার আলীকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আশা হয়।
উল্লেখ গত ২৫ মার্চ ২০২৬ইং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে, সেনাবাহিনী এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।