September 21, 2026, 5:28 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

গোয়াইনঘাটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও লীজ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রুবেল আহমেদ, বিশেষ প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের উত্তর লাবু,লাটি,কালিজুরী এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে আজ শুক্রবার (৩ জুলাই) আহারকান্দি বাজার খেয়াঘাটে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এবং অভিবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জালাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।

সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একদিকে কৃষকরা যেমন তাদের আবাদি জমি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে নদী ভাঙনের শিকার হয়ে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ড্রেজারের অবাধ ব্যবহারের কারণে এলাকার সাধারণ খেটে-খাওয়া বার্কি শ্রমিক ও ছোট নৌকার মালিকরা সম্পূর্ণ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছেন।

​বক্তারা আরও অভিযোগ করেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে ইজারার শর্ত ও নিয়ম চরমভাবে লঙ্ঘন করা হচ্ছে। পুরো এলাকাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ইজারার নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট ইজারা বাতিল করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এসময় বিশেষ অথিতির মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউপির সাবেক সদস্য বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল,সদর ইউপির ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির,গোয়াইনঘাট সদর ইউপি সদস্য এম এ মুতলিব,সদর ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আবুল হুসেন আবুল,বিএনপি নেতা হুসেইন আহমদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি মো: আমির হুসেন,সদর ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য ময়ুর আহমদ,উপজেলা নৌকা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ,নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষে আজমল হোসেন,শ্রমিকদের পক্ষে সাইফুর রহমান।শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আজিজুর রহমান,বিছানাকান্দি শ্রমিক সমিতির সভাপতি আমির হুসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা