September 20, 2026, 2:55 am
শিরোনাম :
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় সিলেটের পলিনা রহমান

ডেক্স নিউজঃ

আগামীতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে সিলেটের রাজনীতিতে আলোচনায় উঠে এসেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের সাহসী নেত্রী পলিনা রহমান। ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই নেত্রী বর্তমানে সিলেট জেলা ও উপজেলার রাজনীতিতে নিজের অবস্থান সুসংহত করেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার: পলিনা রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ছাত্রদলের হাত ধরে। তিনি ল’ কলেজ ছাত্রদল ও মূল ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নারী ও শিশু অধিকার রক্ষায় সরব পলিনা ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন।

রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি তিনি জনপ্রতিনিধি হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বও সামলেছেন।

শিক্ষা ও পেশাগত পরিচয় : মেধাবী এই নেত্রীর শিক্ষাজীবন শুরু হয় বিগ্রেডিয়ার মজুমদার বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে। পরবর্তীতে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিলেটের ঐতিহ্যবাহী এম.সি কলেজ থেকে দর্শন বিভাগে বিএ (অনার্স) সম্পন্ন করেন।

আইন পেশার প্রতি প্রবল আগ্রহ থেকে তিনি সিলেট ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে সিলেট জেলা শিক্ষানবিশ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ থেকে পলিটিক্যাল ফেলো হিসেবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন, যা তার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।
তৃণমূলের নেতাকর্মীদের মতে, পলিনা রহমান দীর্ঘ সময় ধরে সিলেটের সাধারণ মানুষ ও নারীদের অধিকার নিয়ে কাজ করছেন। একজন দক্ষ সংগঠক ও সাবেক জনপ্রতিনিধি হিসেবে সংরক্ষিত আসনে তাকে মূল্যায়িত করলে সিলেটের নারীদের কণ্ঠস্বর আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা