November 5, 2026, 3:07 pm

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আব্দুল মালিককে বিএনপি নেতা এম এফ আই আনোয়ারের অভিনন্দন।

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বিজয়ী হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের সভাপতি এম এফ আই আনোয়ার।

১৪ ফেব্রুয়ারি শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এ বিজয় জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রতিফলন। দলীয় নেতাকর্মীদের ঐক্য, ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফলেই এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে।
বিএনপি নেতা এম এফ আই আনোয়ার আরো বলেন, মোহাম্মদ আব্দুল মালিকের প্রতি আস্থা রেখে সিলেট-৩ আসনের জনসাধারণ বিপুল ভোট দিয়ে বিজয়ী করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।

জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের সভাপতি এম এফ আই আনোয়ার বলেন, সিলেটে-৩ সংসদ সদস্য আব্দুল মালিকক তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা