September 21, 2026, 7:43 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

মহা শিবরাত্রিব্রত উপলক্ষে দিরাইয়ের চান্দপুরে আজ থেকে শুরু হলো ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন।

Reporter Name

সুনামগঞ্জের দিরাই উপজেলার চান্দপুর গ্রামবাসীর উদ্যোগে মহা শিবরাত্রিব্রত উপলক্ষে শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির প্রাঙ্গণে আজ থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩৬তম বার্ষিক শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন। বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ-জাতির মঙ্গল কামনায় আয়োজিত এই মহোৎসবের মূল আকর্ষণ ২৪ প্রহরব্যাপী নিরবচ্ছিন্ন হরিনাম সংকীর্ত্তন আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

​পবিত্র শিবরাত্রিব্রতকে সামনে রেখে চান্দপুর শিবমন্দির প্রাঙ্গণ এখন ভক্তদের কলতানে মুখরিত। গতকাল শনিবার শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের সূচনা হলেও, আজ থেকে শুরু হওয়া ২৪ প্রহরব্যাপী সংকীর্ত্তনে যোগ দিয়েছেন হাজারো ভক্ত। শিবরাত্রির পুণ্যতিথি উপলক্ষে ভক্তরা উপবাস থেকে দেবাদিদেব মহাদেবের আরাধনা ও সংকীর্ত্তনের সূধায় নিমগ্ন হয়েছেন।

নামসুধা পরিবেশনায় এবারের উৎসবে ভক্তিভরে নামসুধা বিতরণ করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামী-দামী কীর্তনীয়া দল, ব্রাহ্মণবাড়িয়ার শ্রীশ্রী মোহনলাল সম্প্রদায় মাদারীপুরের শ্রীশ্রী নব দিপুশ্রী সম্প্রদায় সাতক্ষীরার শ্রীশ্রী দেবনারায়ন সম্প্রদায় পিরোজপুরের শ্রীশ্রী অঞ্জনা অষ্টসখী সম্প্রদায় গোপালগঞ্জের শ্রীশ্রী জয়লক্ষী সম্প্রদায় এবং স্থানীয় শ্রীশ্রী শিবমন্দির সম্প্রদায়।

বিশেষ অনুষ্ঠান ও মহাপ্রসাদ: প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) সূর্যোদয়ের সময় নাম সংকীর্ত্তন সমাপন হবে এবং সিলেটের সমর চন্দ্র দাস (দিবান্ত সম্প্রদায়)-এর পরিবেশনায় বিশেষ পূর্ণা কীর্তন অনুষ্ঠিত হবে।

চান্দপুর শিবমন্দির ও উৎসব পরিচালনা কমিটি এবং চান্দপুর গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিবরাত্রিব্রতের এই পুণ্যলগ্নে সকল ধর্মপ্রাণ মানুষকে এই ধর্মীয় মিলনমেলায় অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা