September 21, 2026, 7:43 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে বয়স্ক, বিধবা ও অসহায়দের মধ্যে নগদ ২৪ লক্ষ টাকা বিতরণ।

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বয়স্ক ও বিধবা ভাতা এবং অসহায় ৫ শতাধিক মানুষের মধ্যে এককালীন সহায়তা হিসেবে নগদ ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

ইনসান এইড এর চেয়ারপার্সন হাফেজ মাওলানা ইউসুফ সালেহ এর দিক নির্দেশনায় ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারের হলরুমে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনুর রুবাইৎ বলেছেন, সরকারের পাশাপাশি ইনসান এইড দেশের দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ ও জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ, বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগে। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা প্রবাসে থেকেও দেশের গরীব অসহায় মানুষের কল্যাণে সহায়তা প্রদানের মাধ্যমে মানবসেবায় ভূমিকা পালন করছেন। তিনি ইনসান এইডের মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও দেশ, জাতি ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
ইনসান এইড এর এসিস্ট্যান্ট ট্রেজারার মুজিবুল হক এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসান এইডের সদস্য রুহুল আমিন সেলিম, আইডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসান এইডের ওভাসিস ডেভেলাপম্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিন। স্বেচ্ছাসেবক শামসুল আলম জাকারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট পল্লীবিদ্যুৎ বোর্ড-১ এর সচিব আব্দুল হাই।

হাফিজ আতিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে ইনসান এইডের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান হাবিব, রুবেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বয়স্ক, বিধবা ভাতা ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা এবং পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৫ শতাধিক মানুষের মধ্যে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা ইনসান এইড এর মত অন্যান্য সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিগণকে স্ব স্ব অবস্থান থেকে মানব কল্যাণে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা