June 12, 2026, 6:28 am

লালমাইয়ে সাংবাদিক আজহারের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

লালমাই প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জাতীয় দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি,জনপ্রিয় অনলাইন পোর্টাল লালমাই প্রতিদিন এর বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম এর উপর স্থানীয় কিছু চিহ্নিত দুর্বৃত্তদের অর্তকিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৮ মে,২০২৬ বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সহ-সভাপতি, জাতীয় দৈনিক বাংলা কাগজ,দৈনিক শিরোনাম পত্রিকার লালমাই প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকগন বক্তব্যে বলেন,মাদকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আজহারুল ইসলাম এর উপর হামলা করেন স্থানীয় আটিটি বাজার এলাকার চিহ্নিত দুর্বৃত্ত মোঃ শহিদুল ইসলাম ও মোঃ খোকন। হামলার পরেও দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন।লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু ও লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান এর প্রতি দ্রুত দুর্বৃত্তদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহবান জানান। অন্যথায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক তোফায়েল মাহমুদ বাহার,মহিলা বিষয়ক সম্পাদক, সাপ্তাহিক জবানবন্দি পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক ও অপরাধ বিচিত্রা সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোকসানা মজুমদার সুখী,নির্বাহী সদস্য, দৈনিক রূপসী বাংলা ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,নির্বাহী সদস্য,দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, দৈনিক কুমিল্লা আলো পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ, ক্র‍ীড়া সম্পাদক, এসডি টেলিভিশন ও দৈনিক কুমিল্লা কন্ঠের সাংবাদিক আহসান উল্লাহ রাজু,সদস্য দৈনিক কুমিল্লা ডাক পত্রিকার সাংবাদিক মোঃ মাইন উদ্দিন,সাপ্তাহিক কুমিল্লা সময় পত্রিকার সাংবাদিক মনসুর লোকমান রাকিব সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

উল্লেখ্য যে,গত শুক্রবার, ১৫ মে,২০২৬ সন্ধ্যায় আটিটি বাজার আইএস দাখিল মাদ্রাসায় বিএনপির সভা শেষে সাংবাদিক আজহারুল ইসলাম এর উপর দুর্বৃত্তরা হামলা করেন আহত করেন এবং তাঁর ব্যবহৃত ১টি সামসাং এ্যান্ডয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। হামলার সংবাদ প্রকাশের পরদিন সকালে সাংবাদিক আজহারুল ইসলাম এর মোটরসাইকেলের সামনে পথরোধ করে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দেন।

এ ব্যাপারে সাংবাদিক আজহারুল ইসলাম বাদী হয়ে রবিবার, ১৭ মে,২০২৬ লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা