September 21, 2026, 7:35 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

শহীদ সাম্য’র প্রথম মৃত্যুবার্ষিকী

Reporter Name

আজ ( ১৩ মে ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য-এর প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিনে তাঁর অকাল মৃত্যু পরিবার, সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছিল।

আজ শহীদ সাম্য’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিভাগ শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে দুপুর ৩:৩০ মিনিট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

শাহরিয়ার আলম সাম্য ছিলেন একজন উদ্যমী, সাহসী ও ছাত্রবান্ধব নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার। তাঁর নেতৃত্বগুণ, বন্ধুসুলভ আচরণ এবং সাংগঠনিক দক্ষতা তাঁকে সহপাঠীদের কাছে একটি আস্থার নাম হিসেবে পরিচিত করে তোলে।

তাঁর মৃত্যুতে দেশের ছাত্ররাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্মৃতিচারণ করে অনেকেই আবেগঘন স্ট্যাটাস ও ছবি প্রকাশ করছেন। রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, কোরআনখানি ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

শোকাহত পরিবার জানিয়েছে, “সাম্য শুধু আমাদের পরিবারের সদস্য ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য মানুষের ভালোবাসার একজন মানুষ। তাঁর আদর্শ, সাহস ও মানবিকতা আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আল্লাহ মরহুম শাহরিয়ার আলম সাম্য-কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা