বাংলা টাইম টিউন ডেস্ক :
দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর আমাদের মাঝে নেই।
তিনি চট্টগ্রাম-১ আসন থেকে একাধিকবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের উন্নয়ন ও গণমানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।