November 4, 2026, 1:36 pm

শ্রমিক বিক্ষোভের মধ্যে গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় যাচ্ছে ফায়ার সার্ভিস

Reporter Name

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের একটি কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তবে শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। পরে বিজিবির পাহারায় মহাসড়কের অন্য পথে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রোববার ( ০১ নবেম্বর ) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। কিন্তু শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে ফিরে আসে। পরে বিজিবির পাহারায় মহাসড়কের অন্য পথে আবারও ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় তারা।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা