June 3, 2026, 4:35 pm
শিরোনাম :
জকিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা চীনা বিনিয়োগের হাসপাতাল কি কোম্পানীগঞ্জে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করলেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সিলেট-সুনামগঞ্জ সড়কে সিএনজি গাড়িতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে সং’ঘ’র্ষ, আ’হ’ত ২০ স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির পৌরসভাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র, প্রার্থী মল্লিক হাসনু

পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান

Reporter Name

চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। আজ রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই প্রতিক্রিয়া পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’

তবে ইরানের পাঠানো এই জবাবে ঠিক কী কী শর্ত বা বার্তা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইরনা।

এদিকে ইসলামাবাদ থেকে আল জাজিরার প্রতিনিধি কামাল হায়দার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান।

কামাল হায়দার বলেন, ‘পাকিস্তানি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তারা মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাবটি হাতে পেয়েছে। এখন পাকিস্তান যেহেতু এটি গ্রহণ করেছে, তাই দেখার বিষয় হলো কত দ্রুত তারা এই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেয় এবং এর ওপর ওয়াশিংটনের প্রতিক্রিয়া কী হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা