April 16, 2026, 2:46 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা আহমদের মাতা এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান মোঃ চমক আলীর স্ত্রী বেগম সারজুন নেছা ও বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক হিরণ মিয়া মেম্বারের রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল শনিবার বাদ আছর হযরত শাহজালাল র: দরগাহ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব শহিদ আহমদ চেয়ারম্যান, জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক, সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা আহমদ, জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহবায়ক, সিলেট মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ও জিয়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এম জহুরুল ইসলাম মখর, সিলেট মহানগর কৃষক দলের ১ম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক তাহের আলী সুমন, শামীম আহমদ, সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুশ শহীদ, কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক আলমগীর আলম চেয়ারম্যান, সদস্য সচিব নুরুল আমিন নুরুল, জৈন্তাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মামুন আহমদ, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ, বুরহান উদ্দিন, কোম্পানিগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মাশুক আহমদ, মহানগর সহ ধর্ম বিষয়ক সম্পাদক আবুল বাশার মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মোঃ তাজ উদ্দিন, বুরহান উদ্দিন, জসিম উদ্দিন, সেলিম আহমদ, বদরুল আহমদ, মুন্না আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’র রূহের মাগফেরাত কামনা এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং সিলেট জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ বাদশা আহমদের মাতা বেগম সারজুন নেছা ও বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহবায়ক হিরণ মিয়া মেম্বারের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী বিলাল আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা