September 22, 2026, 9:07 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন।

Reporter Name

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপনন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতল সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরো জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন। কোন কোন কোম্পানি তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা