September 21, 2026, 5:07 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আহাদ’র জানাযা ও দাফন সম্পন্ন।

Reporter Name

হাজার হাজার সুধী শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও আত্মীয় স্বজন সহ বৃহত্তর জৈন্তিয়ার অগনিত মানুষ কে কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন সিলেট বারের বিজ্ঞ আইনজীবী বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ(৫৬)। বুধবার ১ এপ্ৰিল রাত ১০ ঘঠিকার সময় সিলেট ওয়েসিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ২ এপ্ৰিল বৃহস্পতিবার বাদ জোহর সারীঘাট ঈদগাহ মাঠে জানাযার নামায শেষে জন্মমাটি রনিফৌদ গ্রামের পঞ্চায়েতী কবরস্থানে দাফন করা হয় উত্তর সিলেটের এই কিংবদন্তিকে। জানাযায় অংশ নিয়ে শোক প্রকাশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহ উদ্দিন, সিলেট বারের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক, সিলেট জেলা বারের সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, সেক্রেটারী জুবায়ের বখত জুবের, সাবেক সভাপতি একে এম সামিউল ইসলাম, এডিশনাল পিপি লুৎফুল কিবরিয়া শামীম ও এডভোকেট মুজাম্মিল আলী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি এমএ হান্নান, সাবেক সহ সভাপতি আব্দুল কাদের তাপাদার, সিলেট বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট সামছুজ্জামান জামান, বিশিষ্ট শিল্পপতি মাওলানা এমএ কাদির খাঁন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম, খরিলহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফ।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী ও তোফায়েল চৌধুরী,

আলোকিত গোয়াইনঘাট সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য যে এডভোকেট আব্দুল আহাদের কিছুদিন পূর্বে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। গত মঙ্গলবার স্ট্রোক করলে তাকে মেডিকেলে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা