September 22, 2026, 9:24 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে করিমপুর ইউনিয়নবাসীকে চেয়ারম্যান লিটন চন্দ্র দাসের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, দিরাই:

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান লিটন চন্দ্র দাস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

​এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান লিটন চন্দ্র দাস বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই যেন এই আনন্দের ভাগীদার হতে পারি। করিমপুর ইউনিয়নের প্রতিটি মানুষের ঘরে ঘরে আনন্দ ও সমৃদ্ধি বিরাজ করুক—এটাই আমার প্রত্যাশা। সবাইকে জানাই ঈদ মোবারক।
​চেয়ারম্যান লিটন চন্দ্র দাস তাঁর বার্তায় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঈদের এই আনন্দ যেন কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের খুশিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা—ঈদ মোবারক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা