September 22, 2026, 8:56 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

ডেক্স নিউজঃ

সিলেট নগরীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির পণ্যের মান ও বিতরণ প্রক্রিয়া সরেজমিনে দেখেন তিনি। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী জানান, টিসিবির সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীতে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে।

ন্ত্রী বলেন, টিসিবি পণ্য সরবরাহ কেবল একটি বিতরণ প্রক্রিয়া নয়, এটি একটি জরুরি সেবা। এই সেবা যেন জনআকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পণ্য পায়, আমরা সেটি নিশ্চিত করব। স্বচ্ছতা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করে দেওয়া হবে। তারা তদারকি করবেন যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে। মন্ত্রী জানান, আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ ট্রাকসেল অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদুল হোসেন চৌধুরী, নাসিম হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সিলেটসহ সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। অবশিষ্ট ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাক এই কার্যক্রমে নিয়োজিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা