September 22, 2026, 7:49 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

নুর উদ্দিন রাসেল, বিশেষ প্রতিনিধিঃ

সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক, বি‌শিষ্ট সমাজ সেবক ইতালী প্রবাসী মানবিক ব্যক্তি আতিকুর রহমান এর শ্রদ্ধেয় পিতা মরহুম ফারুক মিয়া’র স্বরণে প‌বিত্র মা‌হে রমজান উপল‌ক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, বিকাল ৪ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া গ্রামের অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম। অত্র এলাকার মুরব্বি মো. আলাউদ্দীনের সভাপতিত্বে ও সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কবি নূরুদ্দীন রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুছিবুর রহমান, মোস্তাক আহমদ, খোকন মিয়া, দবির তালুকদার, শামসুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।  ইতালী শাখা’র উদ্যোগে ইতালি শাখা’র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। রমজানের শুরুতেই খাদ্য সহায়তা দেওয়ার মাধ্যমে তিনি অসহায় পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা আশা প্রকাশ করছি, ভবিষ্যতেও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এ উপজেলায় সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত অসহায় বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে খেজুর, ডাল, চাল, তেল, ছোলা, বেসন, চিনি, মুড়ি ও চিড়া বিতরণ করা হয়। এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের রমজান পালনে সহায়ক হবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা