September 22, 2026, 7:27 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

কণ্ঠসংগীতে বিজয়ী সিলেটের জিডিএফ’র দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ

Reporter Name

সুরসুধা সঙ্গীতায়নের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় কণ্ঠসংগীত বিষয়ে বিজয়ী সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত প্রাইজমানি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, শিক্ষক আফজাল শিকদার, কলেজ শিক্ষক মলয় রায়, শিক্ষক সরুপা বেগম, ফয়জুল হাসান ফারহান, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখ। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সুরসুধা সঙ্গীতায়ন উদ্যোগে ২৭তম জাতীয় ও ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫ উপলক্ষে দেশব্যাপী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কণ্ঠসংগীত বিষয়ে ক বিভাগে অংশ গ্রহণ করে প্রথম স্থান লাভকারী রাদিয়া জান্নাত তালুকদার, দ্বিতীয় স্থান লাভকারী রেশমা আক্তার রিয়া, খ বিভাগে অংশ গ্রহণ করে দ্বিতীয় স্থান লাভকারী তোফায়েল হোসেন, তৃতীয় স্থান লাভকারী খাদিজাতুল কোবরা এর হাতে প্রাইজমানি ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী সহ অতিথিবৃন্দ।
জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সংগীত বিষয়ে মেধার বিকাশ ঘটাতে সুরসুধা সঙ্গীতায়ন এর উদ্যোগে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় সুরসুধা সঙ্গীতায়নের সভাপতি শামীম আরা খান চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমদ দোলন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা