September 22, 2026, 8:56 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

সিলেট বিভাগের নির্বাচিত এমপিদের যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর হক রাজের অভিনন্দন।

আব্দুল খালিক, বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

১৫ ফেব্রুয়ারি রবিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করায় তাঁরা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনারা নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখবেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ সিলেট অঞ্চলের সর্বস্তরের মানুষের রায় নিয়ে যারা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানিয়ে বলেন, আপনাদের এই বিজয় জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের প্রতিফলন।
সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালন করলেও, আমার শেকড় এবং মন সব সময় বাংলাদেশের সিলেটেই পড়ে থাকে। আমাদের প্রবাসীদের প্রাণের শহর সিলেটকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। এই শুভক্ষণে আমি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে একটি বিশেষ দাবি ও অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রিয় সিলেটের রাস্তাঘাট আজ যানজট ও বিশৃঙ্খলায় জর্জরিত। সাধারণ মানুষ রাস্তায় নামলে নিরাপদে গাড়ি চালানো বা চলাফেরা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। একে অপরের সাথে সংঘর্ষ বা দুর্ঘটনার ভয় ছাড়া মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে গাড়ি চালাতে পারে, সেজন্য একটি পরিকল্পিত ও আধুনিক ট্রাফিক সিস্টেম এখন সময়ের দাবি।

সিলেট মহানগরীতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করা, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি নিয়ন্ত্রণ ও কঠোর আইন প্রয়োগ। বাইপাস সড়কগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা যাতে শহরের ভেতর জটলা না বাড়ে।
আপনারা নির্বাচনী প্রচারণায় যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ট্রাফিক ব্যবস্থার এই সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। একটি নিরাপদ ও সুন্দর সিলেট গড়তে আমরা প্রবাসীরাও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ।

যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ আবারও নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা