September 21, 2026, 7:36 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

অর্ধলক্ষাধিক ভোটে ধানের শীষের ঐতিহাসিক জয়, সুনামগঞ্জ–৫ এ মিলনের বাজিমাত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট।

ফলে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থেকে কলিম উদ্দিন আহমেদ মিলন বিজয় অর্জন করেন। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম আল মাদানী তার নিজ কেন্দ্রেও জয়লাভ করতে পারেননি। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয় মিছিল, আনন্দ র‌্যালি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তারা এ সাফল্য উদযাপন করেন। নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় ছাতক–দোয়ারাবাজারবাসীর বিজয়। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা