November 4, 2026, 2:48 pm

জৈন্তাপুরে নবাগত ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খানের যোগদান

মো:বিলালুর রহমান জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আবুল হাসনাত খান।

রোববার (১ নভেম্বর) বিকেলে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায়।

এ সময় নবাগত ইউএনও মোহাম্মদ আবুল হাসনাত খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা