November 4, 2026, 1:36 pm

দিরাইয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিরাই উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং ওই ঘটনার জড়িত খুনিদের ফাঁসির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​বুধবার বিকেল ৫টায় দিরাই থানা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে ফাইভ স্টার হোটেল পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল কুদ্দুস। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা লুৎফর রহমান এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এম শহিবুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
​সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে চিহ্নিত খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা