November 5, 2026, 3:45 pm

সুনামগঞ্জে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:মুহাম্মদ জানে আলম

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৩০ (একশত ত্রিশ) পিস ইয়াবাসহ দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৩ অক্টোবর ২০২৬ তারিখ শুক্রবার বিকেল ৪:৪৫ ঘটিকায় জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শেখ মিরাজ আহমদ সঙ্গীয় ফোর্সসহ জাউয়া বাজারস্থ জিকির আলী সুপার মার্কেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ১৩০ পিস ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার ছাতক থানার জাউয়া গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে মো: কয়ছর আহমদ (৩২) এবং একই গ্রামের আলী হোসেন (৩৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি কয়ছর আহমদের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে নতুন করে মাদক আইনে মামলা দায়েরের পর আজই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তদন্ত কেন্দ্র সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা