November 5, 2026, 2:27 pm

সিলেট মহানগর জাসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের মা এবং মহানগর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মরহুম রফিকুল বারী রোমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সিলেট মহানগর জাসাসের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান, সিলেট মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন রানু এবং মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ কর্নেল মনির আহমদসহ জাসাস ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা মরহুমদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা