
সুনামগঞ্জ-০৩ (জগন্নাথপুর শান্তিগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমদ এর পক্ষে জগন্নাথপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ইসহাকপুর, লুদরপুর সহ, অনেক গ্রামে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন।
যুক্তরাজ্য, বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, মল্লিক হাসনু মিয়া।লিফলেট বিতরণ কালে তিনি ভোটারদের বলেন। দীর্ঘদিন ১৭ বছর বিএনপি আপনাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ ছাত্রজতার আন্দোলনে এই দেশের মানুষের গণতান্ত্রিকভাবে স্বাধীন দেশে আপনারা ভোট দিবেন। বিএনপির রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা দিয়েছেন। আপনাদের ভোটে সুনামগঞ্জ-০৩ সহ, যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে মধ্যবিত্ত পরিবারকে ফ্যামেলি কার্ড সহ, নানান সুবিধা ও দেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন বলে আমি মনেকরি। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০৩ আসনের ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমদ কে ভোট দিয়ে নির্বাচিত করে,অঘোষিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
এইসময় গণসংযোগে উপস্থিত ছিলেন পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ন-আহ্বায়ক মোঃ সালেহ আহমদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল কাহার, নির্বাচনী ওয়ার্কিং কমিটির সদস্য, মল্লিক সালেহ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার। সহ-সভাপতি মল্লিক মাওলানা আব্দুল মালিক, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সদস্য, মোঃ চাবির চৌধুরী সাহেদ আহমদ সহ, পৌরসভার অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।