
দীর্ঘদিন পর যুক্তরাজ্য থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-০৩ আসনের ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ভিআইপি গেইটে বাংলাদেশে আসেন আব্দুল মজিদ মতিন এইসময় তিনি শুরুতে বলেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগষ্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন। তাদের রুহের মাগফেরাত কামনা করি ও আহতদের সুস্থতা কামনা করি, তিনি বলেন দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর সাথে রাজনীতি করেছি। সুনামগঞ্জ-০৩ আসনে আরও অনেক প্রার্থী রয়েছেন তাদের মধ্যে কয়ছর এম আহমদ সেরা উনার রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং উনি অঘোষিত প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রাণ জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে দীর্ঘদিন যুক্তরাজ্যের রাজনীতি করেছেন। আমার বিশ্বাস উনি নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা গড়ে তুলবেন। তাই সকলে ধানের শীষে ভোট দিয়ে কয়ছর এম আহমদকে নির্বাচিত করে, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।
এইসময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগতম জানান- জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক হাজী সোহেল আহমদ খান (টুনু) আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক মিয়া মোঃ ইউসুফ, সাবেক ছাত্রনেতা মুহিবুল ইসলাম খান (দলা) বিএনপির নেতা আব্দুল মালিক, যুবনেতা মোঃ জাহান আহমেদ, যুবনেতা আবদাল আহমদ সহ, অনেকেই উপস্থিত ছিলেন।