
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার (‘ক’-বিভাগে) ‘একক অভিনয়’-এ সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মিশাল মিনারা আলী।
মিশাল ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্রী। তার পিতার নাম ফেরদৌস কবির টিপু ও মাতার নাম হুমায়রা বেগম।
উল্লেখ্য, মিশাল মিনারা আলীর দাদা সিলেটের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ, সমাজসেবক, ও সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত (২০১৪) মু্ক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ডা. হারিছ আলী। এবং তার নানা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিন আহমদ।
মিশাল এ মাসের শেষদিকে (২৭/২৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ‘ক’-বিভাগের ‘একক অভিনয়’-এ সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ান হিসাবে অংশগ্রহণ করবে। সে সকলের দোয়াপ্রার্থী।