November 5, 2026, 3:52 pm

নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা

Reporter Name

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

সরকারের ভাষ্য, ড. ইউনূসকে হয়রানির ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট দুষ্কৃতকারীরা জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপনের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা