November 7, 2026, 5:14 pm

জগদল ইউপিতে চেয়ারম্যান পদে লড়তে চান যুক্তরাজ্যপ্রবাসী রুবেল

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়ন পরিষদের আসন্ন ইউ/পি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবক রুবেল আহমদ। সোমবার দুপুরে পৌর শহরের একটি রেস্তোরাঁয় দিরাই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

​মতবিনিময় সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা ও স্থানীয় নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। রুবেল আহমদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের চাহিদা ও মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি জনসেবায় আত্মনিয়োগ করতে চাই। অবহেলিত জগদল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার বাস্তবায়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছি। এ জন্য সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কাম্য।

​দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সাংবাদিকদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা