সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কারা আসছেন—এ নিয়ে তৃণমূল থেকে শুরু করে সংগঠনের সর্বস্তরে চলছে নানা হিসাব-নিকাশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ও নেতাকর্মীদের আলোচনায় সম্ভাব্য নাম হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসছে। আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন— আবদুস সামাদ লস্কর মুমিন, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, ইনজামাম গজনতী (প্রিন্স), আবুল হোসেন, জহিরুল ইসলাম আলাল, মাসুদ আহমেদ, আফজাল হোসেন, তানভীর আহমেদ খান, মোফাজ্জল চৌধুরী সূর্য, জয়নাল আবেদীন রাহল ও মাহমুদ হোসেন।
তবে নতুন কমিটিতে কারা কোন পদে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় ঘোষণার দিকেই তাকিয়ে আছেন নেতাকর্মীরা।
নতুন কমিটিতে ত্যাগী, সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বকে মূল্যায়ন করা হবে—এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। এখন সবার নজর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কাঙ্ক্ষিত নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণার দিকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্ধারণে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। তবে সাম্প্রতিক সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছাত্রনেতা নতুন কমিটিতে বাদ পড়তে পারেন বলেও আলোচনা রয়েছে।