September 20, 2026, 3:39 am
শিরোনাম :
সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির নেই অনুমোদন,সুনামগঞ্জের মঙ্গলকাটায় নিষেধাজ্ঞা অমান্য করে স মিল চালাচ্ছেন মিল মালিক আব্দুস সামাল

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে শহরের শ্রী শ্রী জগন্নাথ জিউর নাট মন্দির প্রাঙ্গণে এই পরিচিতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কলি তালুকদার আরতির সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব বাবু বিমল বণিতেকর সঞ্চালনায় পরিচিতি সভার শুরুতেই পবিত্র গীতা,ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিমলাংশু রায়,এ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু,সিদ্ধার্থ এষ বলাই,এ্যাডভোকেট বিমান কান্তি রায়,চঞ্চল কুমার লৌহ, বিপ্লব কান্তি তালুকদার ,বিটু বড়ুয়া,ডেনিস চক্রবর্তী,সন্তোষ রায় সন্তো,পাপলু দে,সুজিত দে,স্বপন সরকার ও সুমন দাস সাগর প্রমুখ। নেতৃবৃন্দরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে বলেন,সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও চারটি পৌরসভার মধ্যে যে সকল উপজেলা ও পৌরসভায় কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে সেগুলোকে বিলুপ্ত করে এবং সংগঠনকে আরো শক্তিশালী করার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করে এবং জেলার ১৩ সদস্য বিশিষ্ঠ একটি উপদেষ্টা কমিটির গঠন করা হয় এই পরিচিতি সভায়। নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা সম্প্রীতির এই জেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,৫টি আসনের মাননীয় সংসদ সদস্যগণসহ সকল ধর্মের মানুষের সার্বিক সহযোগিতায় আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য গত ১৫ই সেপ্টেম্বর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটির অনুমোদনে স্বাক্ষর প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা