
বহিরাগত বখাটে সন্ত্রাসীদের হামলায় হযরত শাহ-পরান (র:) উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত হামদান আহাম্মদ নামের এক স্কুলছাত্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত হয়েছে। হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ঘটনা হয় স্কুলে সামনে সময় ৪ টায় -এ হামদানের ওপর অতর্কিতভাবে হামলা চালায় একদল বহিরাগত। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে স্টেপ করে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। পরে স্কুলের শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নিয়ে যান।
হামলার শিকার হামদান জানান স্কুলের মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করার কারনে বখাটেরা উনার উপর আতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় হামদানার পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওসমানী মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত ব্যক্তির হাটুর উপরের ছুরির আঘাতে প্রচুর রক্ত ক্ষরন হয় ফলে রোগী অবস্তা এখনো আশংকা জনক।