
শুক্রবার বেলা ২.০০ টায় শাল্লা উপজেলার শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই, ডুমরার আয়োজনে আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন পয়েন্ট ঘুরে শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই, ডুমরা আখড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীত করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি ও ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশবজিৎ চৌধুরী নান্টু ও সাধারণ সম্পাদক ব্রজেশ রঞ্জন চৌধুরী সহ শতাধিক সদস্য অংশগ্রহণ করে। পরে শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই’র আখড়ায় আলোচানা সভা অনুষ্ঠিত হয়। শুভ জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহেল, উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল সহ দলের ও সহযোগী অঙ্গ সংঘঠনের নেতৃবৃন্দ।
ভক্তরা বলেন, শান্ত্রমতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের মানব রুপে আর্বিভাব ঘটে এই ধারদামে। প্রায় ৫ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাদামে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য নিরাকার ব্রক্ষ্র বাসুদেব ও দেবকীর ঘরে সন্তান হিসেবে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। তিনি যুগে যুগে এই ধরাদামে এসেছেন মানব কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্য এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মের অনুসারী ভক্তবৃন্দরা।