November 5, 2026, 3:42 pm

পাইলগাঁও ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডে ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

শিউলি আক্তার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব দেওয়ার পাশাপাশি সম্মানিত সদস্যসহ মোট ৫৩ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ তারিখে ৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড শাখার এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আবু শহিদকে সভাপতি এবং মোঃ আব্দুল মালিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া মোঃ হায়াদ মিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং মোঃ ইয়ার মিয়াসহ কয়েকজনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদক, কৃষি বিষয়ক সম্পাদক, যুব বিষয়ক সম্পাদক, ছাত্র বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন গণশিক্ষা, শ্রম, স্বেচ্ছাসেবক, গ্রাম সরকার, স্বাস্থ্য ও পরিবার, ত্রাণ ও পুনর্বাসন, ঋণ ও সমবায় এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। পাশাপাশি ২২ নম্বর থেকে ৫৩ নম্বর পর্যন্ত বেশ কয়েকজনকে সম্মানিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির নেতৃত্বে ৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

কমিটিতে স্বাক্ষর করেছেন ৯নং পাইলগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জেরার আহমেদ (আয়) এবং আহ্বায়ক মোঃ আলিম উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা