
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় স্থানীয় স্বাধীন বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলিম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুবায়ের আহমেদ আবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মেম্বার আব্দুস শহীদ।
এছাড়া বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা দবিরুল ইসলাম, শফিকুর রহমান তহুর, অ্যাডভোকেট আবুল কাসেম, মুনসুর উদ্দিন, শাহজাহান মিয়া, শাহজাহান মিয়া (মহরির), হাজী মাসুক মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সিরাজুল হক, যুবদল নেতা সৈয়দ সামির আলী, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদিরসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মুখে পাইলগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলিম উদ্দিন (মেম্বার) ৯টি ওয়ার্ডের নবগঠিত কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটির মধ্যে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী ছালিক মিয়া এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন তালুকদার। ২নং ওয়ার্ডে সভাপতি আনোয়ার হোসেন আনা ও সাধারণ সম্পাদক জবলু মিয়া। ৩নং ওয়ার্ডে সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক ছুরুক মিয়া। ৪নং ওয়ার্ডে সভাপতি নজমুল হক এবং সাধারণ সম্পাদক মকসুদ মিয়া। ৫নং ওয়ার্ডে সভাপতি আব্দুল ওয়াদুদ শায়েস্তা এবং সাধারণ সম্পাদক কানন মিয়া নির্বাচিত হয়েছেন।