September 22, 2026, 8:56 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

দিরাইয়ে হাওরাঞ্চরের শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দিরাই(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাইয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের উদ্যোগে ‘হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বাংলাদেশ ফিমেইল একাডেমির সহযোগিতায় একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করতে কার্যকর ভূমিকা রাখা জরুরি।
​সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো:নজরুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি হাওরাঞ্চলের ৫টি জেলার শিক্ষার্থীদের ​ব্যক্তিত্ব মেধা এবং মানসিক ও শারীরিক সামর্থ্যের বিকাশ,​ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার চ্যালেঞ্জ মোকাবিলা,​ শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পালনীয় দায়িত্বসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।

​বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​ সিলেট শিক্ষা বোর্ডের সচিব,​ বিদ্যালয় পরিদর্শক মো. মইনুল ইসলামসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​সেমিনারে সুনামগঞ্জ জেলার ৩০টি কলেজের অধ্যক্ষ এবং ৭০টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষকরা হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংকট ও উত্তরণের উপায় নিয়ে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা