April 17, 2026, 3:33 pm
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

প্রচারণায় উপচেপড়া ভিড়, ধানের শীষের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন।

ডেক্স নিউজঃ

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর আখালিয়া ঘাট থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরে তপোবন ও সুরমা আবাসিক এলাকা, লেক সিটি, নয়াবাজার, মাউন্ট এডোরাসহ বিভিন্ন এলাকায় যান। এসময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচেপড়া ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

গণসংযোগকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিক না থাকায় সিলেটের অনেক এলাকায় চাষাবাদ বাধাগ্রস্ত হচ্ছে। খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থাসহ সঠিক পরিকল্পনা মাধ্যমে কাজ করলে জেলায় অতিরিক্ত প্রায় ৮ লাখ টন ফসল উৎপাদন সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের উদ্যোগ নিয়েছিলেন, আমরাও সেই ধারাবাহিকতা বজায় রাখবো। সিলেটের প্রতিটি কৃষিজমি থেকে অধিক উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, তখন জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি। বর্তমানে জনসংখ্যা প্রায় ২০ কোটিতে পৌঁছালেও কৃষি উৎপাদন বৃদ্ধির কারণে দুর্ভিক্ষ দেখা দেয়নি। তবে এই অগ্রগতির ধারায় সিলেট পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ঘাটতি কাটিয়ে উঠতে পরিকল্পিতভাবে কাজ করা হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ সভাপতি মাহবুব কাদির শাহি ও আমির হোসেন, বিএনপি নেতা নেহার রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক নজীবুর রহমান নজীব ও শুয়াইব আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা যুবদলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসার খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে রবিবার সকাল ১০টায় শহরতলীর সোনাতলায় সদর উপজেলা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, হাটখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর যুবদলের সভাপতি আবুল হাসনাতসহ অন্যান্য নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা