August 7, 2026, 6:45 pm

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির 

Reporter Name

দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নবনির্বাচিত ‘ঝুনু-দুদু পরিষদ’-এর ব্যবসায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত মঙ্গলবার রাতে নগরীর দরগা গেইটস্থ হলি গেইট হোটেলের হলরুমে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত এই প্যানেলের সকল নেতৃবৃন্দকে সংবর্ধনা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দরগাহ বাজারের সাধারণ ব্যবসায়ীরা ব্যালটের মাধ্যমে যে ‘ঝুনু-দুদু পরিষদ’-এর ওপর আস্থা রেখেছেন, নবনির্বাচিত কমিটি তাদের সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। দরগাহ বাজার এলাকার সামগ্রিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের আধুনিকায়ন এবং সাধারণ ব্যবসায়ীদের যেকোনো সমস্যা ও অধিকার আদায়ে এই নতুন কমিটি অত্যন্ত গতিশীল ও বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ীদের যে কোন ন্যায্য অধিকার আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি। একই সাথে জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন ব্যবসায়িক সাফল্য কামনা করেন এবং ব্যবসায়ী স্বার্থ সুরক্ষায় ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহ আহমদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক আলেক মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, কার্যকরি পরিষদের সদস্য বিজিত দাশ, আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো: ঝুনু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী, মো: শহীদুল হক, সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ, অর্থ সম্পাদক এস. এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো: মাহবুব, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো: আশরাফুল হক, আইন বিষয়ক সম্পাদক মো: সাজিদুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক মো: কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম, সদস্য মো: কোহিনুর, জুনাইদ আহমদ ঝুনু, হাফিজ মো: আনোয়ার হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা