September 22, 2026, 9:07 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

ঈদযাত্রার শেষ দিনের ট্রেন টিকিট বিক্রি আজ

Reporter Name

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম ট্রেন টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ ২৮ মে ধরে তৈরি করা সময়সূচি অনুযায়ী, আজ রোববার (১৭ মে) ২৭ মে তারিখের আসনের টিকিট বিক্রি শুরু হবে। সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।

রবিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে এবং দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের পাঁচ দিনের টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র, ১৪ মে বিক্রি হয়েছে ২৪ মে’র, ১৫ মে বিক্রি হয়েছে ২৫ মে’র এবং ১৬ মে বিক্রি হয়েছে ২৬ মে’র আসনের টিকিট।

টিকিট কেনার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। একজন যাত্রী এই বিশেষ অগ্রিম টিকিট একবারের বেশি কিনতে পারবেন না এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। একবার কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই।

এছাড়া যাত্রার দিন উচ্চ শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণির মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে কেনা যাবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা