September 21, 2026, 6:16 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

এসএসসি পাস করতে যেন স্কুলিং ১০ বছরেই থাকে: শিক্ষামন্ত্রী

Reporter Name

‎একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে না লাগে, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ‎আজ বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

‎শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসব। আলোচনা করব কীভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেন ঠিকপথে এগোতে পারি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তোমাদের এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সে জন্য আজকে আমরা বসব। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’

‎নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

‎শিক্ষা আনন্দের বিষয় হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ (এ প্লাস) পেলেই অভিভাবকেরা সন্তুষ্ট হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কী শিখছ, কী শিখতে পারনি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা জিপিএর (এ প্লাস) কথা বলব না। কে কী শিখেছ, সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তাভাবনা আমরা করছি।’

‎মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন।

আ/ শিউলি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা