November 4, 2026, 1:07 pm

জৈন্তিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

Reporter Name

বাংলা টাইম টিউন ডেস্ক:

সিলেটের জৈন্তিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ এর সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১১ জুন থেকে পরীক্ষা শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রথম দিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের বার্ষিক পরীক্ষা। এরপর ধারাবাহিকভাবে বাংলা, ইংরেজি, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিতসহ বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এটা জৈন্তা ডিগ্রি কলেজের গুরুপ থেকে নেওয়া হয়েছে

এটা জৈন্তা ডিগ্রি কলেজের গুরুপ থেকে নেওয়া হয়েছে

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫০০ টাকা ফি ও বকেয়া বেতন আগামী ৮ জুনের মধ্যে কলেজ অফিসে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা