April 16, 2026, 2:32 am
শিরোনাম :
সিলেট জেলা কৃষক দলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটে ‘কৃষকের হাট’ উদ্বোধন, কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি : বাণিজ্যমন্ত্রী। এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিজানে ৫০ লিটার চোলাই মদ সহ আটক ১ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী। সিলেট রেড ক্রিসেন্টের নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কাহের শামীমকে সংবর্ধনা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন। জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত। বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক। সংসদে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে।

আব্দুল কাহার, নির্বাহী সম্পাদকঃ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ রয়েছে। বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিথিপর্ন চিরাসাওয়াদি মঙ্গলবার (৭ এপ্রিল) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হাল্কাা প্রকৌশল এবং পর্যটন-সম্পর্কিত শিল্প খাতে যৌথ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে।’

শিল্পমন্ত্রী আরও উল্লেখ করেন যে, সরকারের শিল্পবান্ধব নীতিমালা এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং থাই বিনিয়োগকারীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য আহ্বান জানান।

এসময়, উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি ও মৎস্যখাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে থাই প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
থাইল্যান্ডের রাষ্ট্রদূত বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। আমরা দুই দেশের শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী।’

এছাড়াও তারা উভয়ে শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময়, সেখানে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা