September 22, 2026, 8:26 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

ঢাকা ও ইসলামাবাদ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী।

আব্দুল কাহার, নির্বাহী সম্পাদকঃ

বাংলাদেশ ও পাকিস্তান শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বাণিজ্য,শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মঙ্গলবার (৭ এপ্রিল) তার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। পারস্পরিক আলাপ-আলোচনাকালে তাঁরা এ অভিন্ন আগ্রহ ব্যক্ত করেন। এসময়, তারা উভয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পখাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

চিনি, টেক্সটাইল, ওষুধ শিল্প, চামড়াখাতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে আরো গতিশীল করতে উভয় দেশের মধ্যে শিল্পখাতে যৌথ উদ্যোগ গ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে। পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের শিল্পখাতের অগ্রগতি ও বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রশংসা করেন এবং পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আগ্রহ প্রকাশ করেন। তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তারা উভয়ে শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এসময়, সেখানে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা