November 5, 2026, 2:10 pm

ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, লিটন দাস—প্রথম সারির এই তিন ব্যাটারের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। শুধু তা-ই নয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্তরা দু্ই অঙ্ক পেরোলেও ফিফটি আসেনি তাঁদের ব্যাটে। আর স্বীকৃত ব্যাটাররা যা করতে পারেননি, সেটাই করে দেখালেন নাঈম হাসান। তাঁর প্রথম টেস্ট ফিফটিতে লড়াই করার মতো পুঁজি পেল বাংলাদেশ।

মিরপুরে রস্টন চেজ, জোমেল ওয়ারিকানদের স্পিন যেভাবে কার্যকরী হয়ে উঠেছে, তাতে করে ব্যাটিং করাই কঠিন হয়ে গেছে। টার্ন তো রয়েছেই। বল অনেক সময় নিচু হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেলএন্ডার ব্যাটার নাঈমের ৫২ রান কতটা মূল্যবান, তা আর বলার অপেক্ষা রাখে না। তাঁর ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৬ উইকেটে ৭৯ রান করে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের খেলা শুরুর পঞ্চম বলে জোমেল ওয়ারিকানকে চার মারেন জাকের আলী অনিক। যেখানে মুমিনুল হক ছিটকে যাওয়ায় কনকাশন বদলি হিসেবে সুযোগ পান জাকের। তবে চার মারার পরের বলেই স্লিপে রস্টন চেজের হাতে ক্যাচ দেন জাকের।

৩৪ বলে ২ চারে ২২ রান করা জাকেরের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ২৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রান। তাতে ভেঙে যায় সপ্তম উইকেটে জাকের-নাঈমের ৫০ বলে ৩১ রানের জুটি। ওয়েস্ট ইন্ডিজ এরপর ক্যাচ মিসের মহড়া শুরু করে। চতুর্থ দিনে উইন্ডিজ যে তিন ক্যাচ মিস করেছে, তার মধ্যে তিনটিই ওয়ারিকানের বলে। যার মধ্যে একটিতে হাসান মাহমুদের কট এন্ড বোল্ড সুযোগ হাতছাড়া করেন ওয়ারিকান। ৩১.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার যখন ক্যাচ ড্রপ করেন, তখন হাসানের রান ১। বাংলাদেশ ৮৬ রানে হারাতে পারত অষ্টম উইকেট।

ওয়ারিকানের বলে এরপর যে দুই ক্যাচ মিস হয়েছে, দুইবারই জীবন পেয়েছেন নাঈম। যার মধ্যে ৩৪তম ওভারের প্রথম বলে প্রথম স্লিপে চেজ ক্যাচ মিস করে সেটাকে চার বানিয়ে দেন। তখন নাঈমের রান ২১। আরেক দফা যখন জীবন পান, তখন তাঁর রান ২৯। ৩৬তম ওভারের শেষ বলে এবারও ওয়ারিকানের বলে চেজ ক্যাচ মিস করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা