September 21, 2026, 5:27 am
শিরোনাম :
পরিশ্রম করলে গ্রামের শিক্ষার্থীরাই এগিয়ে যাবে: শিশির মনির সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ,গ্রেফতার ১ ‎ বিশ্বনাথে ‘দুদু-কাউছার’পুলিশের খাঁচায় বন্দি সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক শিক্ষাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূলভিত্তি -এমপি লুনা সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী আজাদ মিয়া ফরুক এর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা। সুনামগঞ্জে প্রকৃত ভুক্তভোগীদের প্রণোদনা দিতে হবে: হুইপ জি কে গউছ ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন দেড় দশকের সাংবাদিকতা, এবার ডেইলি অবজারভারের ছাতক প্রতিনিধি সাজ্জাদ মনির

রাজধানীতে সন্ধ্যার পর হঠাৎ মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩

বাংলাটাইমটিউনডেস্ক:

রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ( ৩০ আগস্ট ) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা দোকানদার আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার (২৮)।

আহত সিয়াম জানান, তিনি থাকেন যাত্রাবাড়ী এলাকায়। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে তাঁর ফুপার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে সাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তাঁর ডান কাঁধে একটি গুলি এসে লাগে।

আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তাঁর স্বামীর সেখানে চায়ের দোকান রয়েছে। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। তখন দোকানের ভেতর থাকা অবস্থায়ই তিনি (আলমগীর) কপালের ঠিক মাঝ বরাবর গুলিবিদ্ধ হন।

আহত আশা আক্তার জানান, তিনি থাকেন ওই এলাকাতেই। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারি মাঝে পড়ে যান। এতে তাঁর ডান পায়ের রানে গুলিবিদ্ধ হয়। তবে কারা গোলাগুলি করছিল, সেটি তিনি জানেন না।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ৩ জনই জরুরি বিভাগে ভর্তি আছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা