June 12, 2026, 3:35 am

সিলেট বন্দরবাজারে ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

রাজন আহমেদ আরিয়ান:

সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় গতি আনতে বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার, ২৪ মে ২০২৬, দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা, ফিতা কেটে বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা ও দোয়ার মাধ্যমে নতুন ট্রাফিক পুলিশ বক্সের কার্যক্রম শুরু হয়। এ সময় পুলিশ কমিশনার বলেন, মহানগরীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই এই বক্স নির্মাণ করা হয়েছে। ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুমসহ উন্নত বিশ্রাম ও কর্মপরিবেশ নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

তিনি নতুন পুলিশ বক্স নির্মাণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উদ্বোধন শেষে পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি খতিয়ে দেখেন।

অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা