
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন-এর সভাপতিত্বে আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া এবং ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা চারজন জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নাগরিক দায়িত্ববোধ ও গণতান্ত্রিক চেতনা বিকাশে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন।আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী মোট ২১ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতার চারটি গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আয়ুশী ঘোষ (কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়), হুমায়রা তাসনিম (বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়), সৌমিকা দে পিউ (গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়) এবং রুহিদ ধর (ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়)।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে প্রথম হন মোহতোশিমাত মাহা (মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং ‘খ’ গ্রুপে প্রথম হন দেবযানী রায় (ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়)।রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তাবাসসুম ইসলাম তুবা (চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়), দ্বিতীয় হন সুপর্না দাশ (ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়) এবং তৃতীয় হন মোছা. নাহিদা ইসলাম তমা (গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়)।অনুষ্ঠানে উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শোহেব আহমদ, ইউআরসি ইন্সট্রাক্টর হারুনুর রশিদ, মো. শাহ আলম, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মো. মহসিন উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিনয় কুমার, বিআরডিবির কর্মকর্তা প্রণব লাল দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।